Showing posts with label বিছানাকান্দি. Show all posts
Showing posts with label বিছানাকান্দি. Show all posts

Saturday, September 17, 2016

Sylhet/সিলেট ট্যুর গাইড (এন্ড্রয়েড এপ্লিকেশন গাইড)

** সিলেট শহর থেকে গোয়াইন ঘাট যেতে হবে সিএনজি করে, ১/১.৫ ঘন্টা লাগবে, ঘাট থেকে মোটর বোটে করে রাতারগুলে যেতে হবে আরো ২/২.৫ ঘন্টা লাগবে, সেইখান থেকে সোয়াম্প ফরেস্টে ঢুকতে হইলে ডিঙ্গি নৌকা করে বনের ভিতরে ঢুকতে হবে। 
রাতারগুল

** পান্থুমাই, সিলেট শহর থেকে এর দূরত্ব ৪০ কিমি, জাফলং দিয়ে না গিয়ে সিলেটের এয়ারপোর্ট রোড হয়ে সালুটিকর হয়ে গেলে পথ কম হবে । ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে, একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ। 


পান্থুমাই

** বিছানাকান্দি যেতে হলে সর্বপ্রথম আপনাকে নগরীর আম্বরখানা পয়েন্ট যেতে হবে। সেখানে বিমানবন্দর রোডের দিকে সিএনজি স্টেশন আছে। সিএনজি হাদারঘাট নামক জায়গা পর্যন্ত রিজার্ভ করে গেলে ভাল হয়। পাঁচজন মিলে ৪০০টাকায় সাধারণত ভাড়া নেওয়া হয়। তবে মানুষ কম থাকলে ৮০টাকা জনপ্রতিও যাওয়া যায়। বিমানবন্দর পর্যন্ত রাস্তা অনেক সুন্দর। বিমানবন্দর থেকে সালুটিকর রাস্তায় প্রবেশ করলেই রাস্তা চরম খারাপ। পিচ ঢালা কালো রাজপথে একটু পরপরই ভাঙ্গা গর্ত। খারাপ রাস্তা পার হয়েই আপনি একদম গ্রামের ভেতর ঢুকে যাবেন। দেখতে আপনি হাদারঘাট এসে পৌছাবেন। হাদারপার বাজারেই বিছানাকান্দি যাওয়ার নৌকা পাওয়া যায়। 


বিছানাকান্দি 

# সিলেটের উল্লেখযোগ্য টুরিস্ট স্পট সমূহ, কিভাবে যাবেন, কিসে যাবেন্‌ ভাড়া কেমন, কোথায় থাকবেন, কি কি প্রয়োজন তার সব বিস্তারিত ভাবে দেয়া আছে এপ্লিকেশনটিতে।

# টুরিস্ট স্পট এর বাইরে সিলেটে আপনি কোথায় থাকবেন, হোটেল, রিসোর্ট কোথায় কি পাওয়া যায়, কোনটী কোন মানের এবং এগুলোর খরচ কেমন, বুকিং সিস্টেম কি সবটাই পাবেন এই এপ্লিকেশনে।

# প্রত্যেকটি হোটেল রিসোর্টের যোগাযোগ নাম্ভার সহ ওয়েব এড্রেস পাবেন এপস টিতে। 

# ঘুরতে গেলেন অথচ সিলেটের মুখরোচক খাবার খাবেন না তা কি হয় :) এপসটিতে সিলেটের জনপ্রিয় সব হোটেলের, লোকেশন, খাবার ম্যেনু সহ সব তথ্য পাবেন।

আশা করি ভালো লাগবে। এপ্স টি ফোণে রাখুন আর বেরিয়ে পড়ুন সিলেটের উদ্দেশ্যে।

এপ্স ডাউনলোড লিঙ্কঃ Sylhet/সিলেট ট্যুর গাইড
এপ্সটি তৈরি করছেঃ Hello Tech

Monday, July 6, 2015

বিছনাকান্দি, সিলেট

এখানে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এক বিন্দুতে এসে মিলেছে। পাহাড়ের খাঁজে সুউচ্চ ঝর্ণা। বর্ষায় থোকা থোকা মেঘ আটকে থাকে পাহাড়ের গায়ে। পূর্ব দিক থেকে পিয়াইন নদীর একটি শাখা পাহাড়ের নীচ দিয়ে চলে গেছে ভোলাগঞ্জের দিকে। পাহাড় থেকে নেমে আসা স্রোতের সাথে বড় বড় পাথর এসে জমা হয় বিছনাকান্দি। 

বিছনাকান্দি ও মুলতঃ জাফলংয়ের মতোই একটি পাথর কোয়ারী। শীতকালে যান্ত্রিক পাথর উত্তোলন- সেই সাথে পাথরবাহী নৌকা, ট্রাকের উৎপাতের কারনে পর্যটকদের জন্য এসময় উপযুক্ত নয়। কিন্তু বর্ষায় এইসব থাকেনা বলে পাহাড়, নদী, ঝর্ণা, মেঘের সমন্বয়ে বিছনাকান্দি হয়ে উঠে এক অনিন্দ্য সুন্দর গন্তব্য। 

বিছনাকান্দি যাওয়ার একাধিক পথ আছে। বিমানবন্দরের দিকে এগিয়ে সিলেট গোয়াইনঘাট সড়ক ধরে হাতের বামে মোড় নিয়ে যেতে হয় হাদারপাড়। হাদারপাড় বিছনাকান্দির একেবারেই পাশে। এখান থেকে স্থানীয় নৌকা নিয়ে বিছনাকান্দি। হাদারপাড় পর্যন্ত গাড়ী যায়। সিলেট থেকে দূরত্ব বেশী না হলে ও কিন্তু রাস্তার অবস্থা ভালো নয়। (সিলেট) আম্বরখানা থেকে হাদারপাড় পর্যন্ত ভাড়ার সিএনজি পাওয়া যায়। 

পর্যটকদের জন্য আরেকটি বিকল্প হচ্ছে- বিছনাকান্দি যাওয়ার জন্য পাংথুমাই চলে আসা। বড়হিল ঝর্ণার কাছ থেকেই পিয়াইন নদীর একটি শাখা পশ্চিম দিকে চলে গেছে বিছনাকান্দি। নৌকা নিয়ে পাহাড়ের নীচ দিয়ে প্রবাহমান এই পাহাড়ী নদী ধরে বিছনাকান্দি যাওয়ার মুহুর্তগুলো দারুন স্মরনীয় হয়ে থাকবে। নৌকা সময় লাগে একঘন্টার একটু বেশী।


Bisnakandi is a village situated in Rustompur Union under Guainghat Upazilla. This is where many layers of the Khasi mountain meet at a single point from both sides. Flowing from above is a high fall. Adding to its charm are dark clouds hugging the mountain in the rainy season. And flowing underneath towards Bholaganj is a branch of the Piyain. Along the stream flowing from high up in the mountain come huge boulders that are deposited and mined in Bisnakandi.
This is where many layers of the Khasi mountain meet at a single point from both sides. Flowing from above is a high fall. Adding to its charm are dark clouds hugging the mountain in the rainy season.
Much like Jaflong, Bisnakandi is mostly a quarry. Winter is not a suitable time to visit Bisnakandi due to mechanised mining and stone-laden boats and lorries. The absence of such nuisance makes the rainy season the perfect time to visit the beautiful Bisnakandi that coalesces the charms of high mountains, sinuous rivers, graceful falls and dancing clouds.


How to go there?

There is more than one way to go to Bisnakandi. Tourists can use the Sylhet-Guainghat Road via the airport and take a left turn to reach Hadarpar from where a local boat may be hired to arrive at Bisnakandi. Visitors can go to Hadarpar by CNG-run auto-rickshaws, which are available for hire at Amberkhana Point in Sylhet city. 

An alternative would be to go to Pangthumai first, and then hire a boat near Borhill Fall and ride along the branch of the Piyan which flows west towards Bisnakandi. The boat ride, which takes a little over an hour, on the sinuous river with lush green mountains on both sides is an unforgettable experience.


Where to stay?

There is no accommodation facilities in Bisnakandhi.

Where to eat?

There is no Dine facility in Bisnakandhi. If needed tourist has to take packed food from Sylhet.

Information you need to know?

Since Bisnakandhi Zero Point is literally Bangladesh- India Border , Tourist should take exta care. During summer it might be dusty and hot, need care for under age and seniors. At Monsoon sometimes it may affected by flush flood. So get weather information is advisable. 

There is no police station Ratargul. As it is under Gowainghat Thana Of Sylhet District for any help need to call Officer In charge- 01920393533, UNO- 01730331036




visitsylhet.com

visitsylhet.com

visitsylhet.com

Sunday, August 24, 2014

ঘুরে আসুন সিলেটের স্বর্গস্থান সমূহ (ছবিসহ)

রানা ভাইয়ের অন রিকুয়েস্টে লিখে ফেললাম শেষ পর্যন্ত সিলেটের স্বর্গস্থান সমূহ নিয়ে ট্রাভেল ব্লগ। আশা করি এবার সবার উপকার হবে। 


যেদিন সিলেটের রাতারগুল যাচ্ছিলাম, বাসা থেকে বের হবার আগ মুহুর্তে আব্বা জিজ্ঞের করে কই যাচ্ছি? ঠিক মত বলতেও পারি নাই যায়গাটার নাম, কারন যায়গাটা সিলেটের কোথায় সেটাও জানতাম না, পেপারে আগের সপ্তাহে দেখলাম কে জানি গেছে, তাই কি আর করা? দেখে আসি মনে করে ভার্সিটি ফ্রেন্ডদের সাথে দিলাম রওনা।
যা বলছি সেটা ২০১২ সালের সেপ্টেম্বর মাসের কথা।
রাতারগুল (‪#‎Ratargul‬), বাংলাদেশের একমাত্র মিঠা পানির বন বা বনাঞ্চল । অর্থাৎ জলের বন বা সোয়াম্প ফরেস্ট । যে বনের গাছ পালা পানিতে ডুবে থাকে। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে, গুয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর: শিমুল বিল হাওর ও নেওয়া বিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব ২৬ কিলোমিটার। রাতারগুলে বর্ষায় ৪/৫ মাস পানি থাকে।
আর গরমের কালে যাবেন তো খট খটা রোদের মাঝে বনের মাঝে হাটবেন, নৌকা করে আর বন ঘুরা লাগবে না grin emoticon আমরা যে সময় যাই, সেটা বর্ষাকালের পর পরই ছিল, গরম পড়ছিল ৩৬-৩৭ ডিগ্রি করে, তখন তো আর সর্টকাট রুট পাই নাই, ঘাট থেকে ২ ঘন্টা রোদে পুড়ে ইঞ্জিন নৌকায় গেলাম এই বন দেখতে, গিয়ে দেখি বনে যাইতে নাকি ডিঙ্গি নৌকা ভাড়া করা লাগবে। তো ভালো, ৩০ মিনিটের বেশি টিকতে পারি নাই গরমে সেই ডিঙ্গি নৌকায়। তারপর একই পথে রোদে হাত মুখ পুড়ে সিলেট মেইন সিটিতে আসা।

রাতারগুল

সিলেট শহর থেকে গোয়াইন ঘাট যেতে হবে সিএনজি করে, ১/১.৫ ঘন্টা লাগবে, ঘাট থেকে মোটর বোটে করে রাতারগুলে যেতে হবে আরো ২/২.৫ ঘন্টা লাগবে, সেইখান থেকে সোয়াম্প ফরেস্টে ঢুকতে হইলে ডিঙ্গি নৌকা করে বনের ভিতরে ঢুকতে হবে। 






পান্থমাই

সিলেট শহর থেকে এর দূরত্ব ৪০ কিমি, জাফলং দিয়ে না গিয়ে সিলেটের এয়ারপোর্ট রোড হয়ে সালুটিকর হয়ে গেলে পথ কম হবে । ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে, একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটি আসলেই অসাধারণ। দিনে রাতে ঢাকার সায়েদাবাদ ও ফকিরাপুল এবং গাবতলী হতে বিভিন্ন পরিবহনের এসি, নন-এসি বাস সিলেটের পথে চলাচল করে। ভাড়া ইস্কানিয়া গাড়িতে ৯০০ থেকে ১১০০ টাকা। আম্বরখানা বা হুমায়ুন চত্বর হতে সিএনজি বা মাইক্রো ভাড়া সারাদিনের জন্য ২৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে সিলেট গিয়ে আম্বরখানাপয়েন্ট থেকে সি এন জি ট্যাক্সি নিয়ে বলবেন গোয়াইনঘাট এর মাতরতুল এ যাবেন । সেখান থেকে মাত্র ২ কিমি পরেই এই পানথুমাই।




CLICK: মোঃ যায়েদ বিন হাসেম

CLICK: মোঃ যায়েদ বিন হাসেম

বিছানাকান্দি

বিছানাকান্দি যেতে হলে সর্বপ্রথম আপনাকে নগরীর আম্বরখানা পয়েন্ট যেতে হবে। সেখানে বিমানবন্দর রোডের দিকে সিএনজি স্টেশন আছে। সিএনজি হাদারঘাট নামক জায়গা পর্যন্ত রিজার্ভ করে গেলে ভাল হয়। পাঁচজন মিলে ৪০০টাকায় সাধারণত ভাড়া নেওয়া হয়। তবে মানুষ কম থাকলে ৮০টাকা জনপ্রতিও যাওয়া যায়। বিমানবন্দর পর্যন্ত রাস্তা অনেক সুন্দর। বিমানবন্দর থেকে সালুটিকর রাস্তায় প্রবেশ করলেই রাস্তা চরম খারাপ। পিচ ঢালা কালো রাজপথে একটু পরপরই ভাঙ্গা গর্ত। খারাপ রাস্তা পার হয়েই আপনি একদম গ্রামের ভেতর ঢুকে যাবেন। দেখতে আপনি হাদারঘাট এসে পৌছাবেন। হাদারপার বাজারেই বিছানাকান্দি যাওয়ার নৌকা পাওয়া যায়। গ্রাম দেখতে সুন্দর বেশ ভুষা দেখে মাঝিরা ২০০০ টাকা চেয়ে বসতে পারে। ভুলেও রাজি হবেন না। নৌকা ভাড়া আসা-যাওয়া সর্বোচ্চ ৫০০ টাকা হলে ভাল। দরাদরি করে এর চেয়ে কমে পেলে ভাল তবে অবশ্যই এর বেশি দামে যাবেন না। এর চেয়ে হেটে যাওয়া ভাল। বিজিবির একটি অফিস আছে একদম শেষ মাথায়। বিছানাকান্দি নামার আগে অবশ্যই তাদের সাথে পরামর্শ ও অনুমতি নিয়ে নিবেন।







CLICK: মোঃ যায়েদ বিন হাসেম

CLICK: মোঃ যায়েদ বিন হাসেম

CLICK: মোঃ যায়েদ বিন হাসেম

CLICK: মোঃ যায়েদ বিন হাসেম

CLICK: মোঃ যায়েদ বিন হাসেম


ক্রেডিটঃ

  • খলিলুর রহমান ফয়সাল
  • সাব্বির বিন আশরাফ
  • অনিরুল আনাম
  • জাভিদ বিন হাকিম

# সিলেটের উল্লেখযোগ্য টুরিস্ট স্পট সমূহ, কিভাবে যাবেন, কিসে যাবেন্‌ ভাড়া কেমন, কোথায় থাকবেন, কি কি প্রয়োজন তার সব বিস্তারিত ভাবে দেয়া আছে এপ্লিকেশনটিতে।
# টুরিস্ট স্পট এর বাইরে সিলেটে আপনি কোথায় থাকবেন, হোটেল, রিসোর্ট কোথায় কি পাওয়া যায়, কোনটী কোন মানের এবং এগুলোর খরচ কেমন, বুকিং সিস্টেম কি সবটাই পাবেন এই এপ্লিকেশনে।
# প্রত্যেকটি হোটেল রিসোর্টের যোগাযোগ নাম্ভার সহ ওয়েব এড্রেস পাবেন এপস টিতে। 
# ঘুরতে গেলেন অথচ সিলেটের মুখরোচক খাবার খাবেন না তা কি হয় :) এপসটিতে সিলেটের জনপ্রিয় সব হোটেলের, লোকেশন, খাবার ম্যেনু সহ সব তথ্য পাবেন।

আশা করি ভালো লাগবে। এপ্সটি ফোণে রাখুন আর বেরিয়ে পড়ুন সিলেটের উদ্দেশ্যে।

এপ্স ডাউনলোড লিঙ্কঃ Sylhet/সিলেট ট্যুর গাইড

এপ্সটি তৈরি করছেঃ Hello Tech