Showing posts with label sajek. Show all posts
Showing posts with label sajek. Show all posts

Tuesday, August 9, 2016

সাজেক ভ্রমণের এন্ড্রয়েড এপ্লিকেশন গাইড

সাজেক ইউনিয়ন (ইংরেজি: Sajek Union), বাঘাইছড়ি উপজিলার রাঙামাটি জিলায়। আয়তন: ৪৩,৭৭৬ একর (বর্গ কিলোমিটার)।
খাগড়াছড়ির দিঘীনালা থেকে মারিশ্যা রাস্তার উপর দিয়ে কাচালাং পার হয়ে মাচালাং হয়ে রুইলুই পাড়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ভ্যালীতে আসতে হবে। সাজেকে কি আছে যা নিয়ে এত হাউ কাউ? সাজেকের পাহাড় চূঁড়া থেকে মিজোরামের লুসাই পাহাড়ের অদ্ভুত দৃশ্য দেখে সকল ক্লান্তি ও কষ্ট নিমিষেই মিলিয়ে যায় ।

সাজেক সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে এপ্লিকেশনটিতে।
  • কিভাবে যেতে হয়
  • কোন যাতায়াতের ভাড়া কেমন
  • সর্বমোট বাজেট কেমন লাগতে পারে
  • কোথায় থাকার ব্যবস্থা আছে
  • পাহাড়ি মাচায় থাকতে হলে কি করতে হবে
  • ট্যুর গাইডের জন্য
  • রিসোর্ট বুকিং এর জন্য কার সাথে যোগাযোগ করতে হবে –এই তথ্য গুলো আছে এপ্লিকেশনটিতে।

যারা সাজেক ঘুরে এসেছে তাদের মতামত, এবং সাজেক ঘুরতে গিয়ে আরো কোন কোন জায়গাগুলো দেখে আসতে পারেন, যা অনেকেই জানেন না সেসবের ঠিকানা দেয়া হয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।

এপ্স ডাউনলোড লিঙ্কঃ Sajek Tour Guide (সাজেক গাইড)
এপ্সটি তৈরি করছেঃ Hello Tech

সাজেক নিয়ে আমার আগের ব্লগ দেখতে পারেন-

এছাড়াও খাগড়াছড়ি নিয়ে ব্লগ দেখে নিতে পারেন-
অথবা আমার পেইজে দেখতে পারেনঃ Rono’s Traveling
#baghaichori, #chittagong, #khagrachori, #sajek, #sajek valley, #সাজেক #rangamati #dighinala #rocksajek #runmoy #resort #sajekvalley

সাফাত আল মামুন রণ
০৯/০৮/২০১৬

Monday, June 15, 2015

আমার ঘুরাঘুরির ছবি ব্লগ

বগালেক
দার্জিলিং পাড়া, বান্দরবন
হাট হাজারি, চট্রগ্রাম
জাদিপাই, বান্দরবন
জল ও জংঙ্গলের কাব্য, পুবাইল
জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি
কাপ্তাই, চট্রগ্রাম
কেওক্রাডাং
মানিকগঞ্জ
নীলগিরি
ভাটিয়ারি, চট্রগ্রাম
রাঙ্গামাটি রিসোর্ট, গাজিপুর
রাউজান, চট্রগ্রাম
রাতারগুল
সাজেক
সাজেক
বিছানাকান্দি
জাফলং, সিলেট
টাংগাইল, সিলিমপুর
ভাটিয়ারি সানসেট পয়েন্ট 

Sunday, June 14, 2015

bdnews24-এ আমার কিছু ব্লগনামা

ওয়াইল্ড টুর এট কেওক্রাডাং


জানুয়ারি ৫, ২০১৩, ১ম দিনঃ
কেওক্রাডাং (Keokradong) যাওয়ার পথ এই থেকে শুরু করলাম হাটা, প্রথমেই পড়ল  বগা লেক, বগা লেকের কথা আর কি বলবো? বগা লেক যে উঠতে পারবে সেই কেওক্রাডাং জয় করতে পারবে, ৬০-৭৫ ডিগ্রিতে পাহাড় বাইতে হবে হেটে। এটাই অনেকের জন্য এক্সাম ঢাকা আবার ফেরত আসবে কিনা!! বাকি পথের কথা না হয় নাই বললাম, নিজের চোখে দেখে আসার অনুরোধ করলাম।

Thanks bdnews24.com

ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/bdnews24/posts/10154855957025601

ব্লগ লিঙ্কঃ http://blog.bdnews24.com/safatrono/160590


নাফাখুম-অমিয়াখুম-সাত ভাই খুম ভায়া তিন্দু-রেমাক্রি


অনি তুমি কি শুনাইলা?
নাহ কথাটা বিশ্বাস হচ্ছে না, নিজের চোখে না দেখলে কিভাবে বিশ্বাস হবে বল?
বৃষ্টির স্মৃতি মনে পড়ে বার বার অনি আমাকে নাফাখুমের কথা স্মরণ করেছে। আসলেই বিশ্বাস হবে কিভাবে?
নাফাখুম থেকে রেমাক্রি আসার পথে সেই লেভেলের বৃষ্টি, যেই সেই বৃষ্টি না, বৃষ্টির ফোটাগুলো যেন সুইয়ের খোঁচা মনে হচ্ছে। গায়ে পড়ার সাথে সাথে মনে হচ্ছে কেউ সুইয়ের খোঁচা দিচ্ছে। বৃষ্টি শুরু হবার সাথে সাথে পাহাড়ীদের মাঝে দৌড় ঝাপ শুরু হয়ে যায়, জেনে রাখা ভালো বৃষ্টির পানিতে পাহাড়ী ঢল যেভাবে নামবে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। চোখের সামনে যখন দেখবেন পাহাড়ী উপড়ে পড়া গাছ পাক খেতে খেতে ঘূর্নি আকারে আপনার সামনে আসছে কি মনে হয়? এক মিনিট চোখ বন্ধ করে ভাবুন তো? আর সময়টা হল এপ্রিলের শেষের দিকে ২০১১ সালে। ভরা বর্ষা।
নাফাখুম নিয়ে জানার ইচ্ছে?
নাফাখুম জলপ্রপাত (বাংলাদেশের নায়াগ্রা) নামকরণ কেন?


Again Thanks to bdnews24.com

Facebook Link: http://goo.gl/A5TErL

Blog Link: http://goo.gl/ERVhP1


স্বপ্নের সাজেকে একদিন


একটা সময় খুব একা ফিল করতাম, হতাশ ছিলাম, আর সাজেকের গল্প পড়তাম ব্লগে, পেপারে, বইয়ে। সেখানকার জীবনযাত্রা জেনে গিয়েছিলাম আরো দুই বছর আগেই। লুসাই পাংখোয়া জাতির কথা মুখস্ত হয়ে গিয়েছিল। চাকরি ছেড়ে একটা সময় সাজেকে পালিয়ে হতাশা থেকে বাচঁতে চেয়েছিলাম। কিন্তু সাজেক আমার দেখা হয়নি সে সময়। আরো কিছু বছর আগেই সাজেক ছিল একটা দুর্গম জায়গা। আর আজ সেখানে আর্মির কল্যানে আমরা যেতে পারছি।

খাগড়াছড়ির দিঘীনালা থেকে মারিশ্যা রাস্তার উপর দিয়ে কাচালাং পার হয়ে মাচালাং হয়ে রুইলুই পাড়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ভ্যালীতে আসতে হবে।
সাজেকে কি আছে যা নিয়ে এত হাউ কাউ? সাজেকের পাহাড় চূঁড়া থেকে মিজোরামের লুসাই পাহাড়ের অদ্ভুত দৃশ্য দেখে সকল ক্লান্তি ও কষ্ট নিমিষেই মিলিয়ে যায়।


আরো কিছু জানার থাকলে দেখে নিতে পারেন। http://goo.gl/6yCSYM
ধন্যবাদ bdnews24.com-কে। http://goo.gl/22n4WH


Saturday, June 13, 2015

জীবন মানেই জী বাংলা

ইদানিং ফেসবুকে ঢুকলে মেজাজ খারাপ হয়। কেন খারাপ হয়? নিউজফিড ভরা বিছানাকান্দি, সাজেক, হামহাম, আর টপ লিস্টের নতুন সংযোজন ডিম পাহাড়ের ছবি (হালকা বদ হজমের সমস্যা আছে বস)। এত্ত সুন্দর দেশটাতে ঘুরার আর কোন জায়গা নাই?

আপনি বা আপনারা সবাই দল বেধে একটা জায়গায় যেতেই পারেন। সমস্যাটা কি? কুল বস বুঝিয়ে বলতেছি.....
সাধারনত বিয়েতে চার-পাঁচ দিনের একটা অনুষ্ঠান হয়। আপনার বাসার কোন বিয়ের অনুষ্ঠানে, আপনার নিকট আত্মীয় স্বজন নিশ্চয় আপনার বাসাতেই নোঙর ফেলবে। তাদের যেতে যেতে বিয়ের পরে আরও সাতদিন। তখনকি আপনার বাসার স্বভাবিক অবস্থা বজায় থাকবে? আর দু-একজন তখন ঘাপটি মেড়ে আপনার বাসায় অতিথি হয়ে বসে থাকলে আপনার মুখের দিকে তাকানো যাবে? তাকে আপনার খুন করতেও ইচ্ছে হতে পারে। আমরা প্রায় সারা বছরই জায়গাগুলোকে বিয়ে বাড়ি বানিয়ে রাখছি। বুঝেন তাইলে আমরা প্রকৃতির কাছে বেড়াতে গেলে অতিথি হয়েই যাই। 

সবাই এক সাথে দল বেধে, বর যাত্রী সেজে, একটা জায়গাতেই গেলে জায়গাটার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়।
প্রমাণ হিসেবে রাতারগুলের কথাই ধরুন। মাইকে সিলাকি জাওয়ানা, মুন্নিকী বদনামী বাজিয়ে পিকনিক করে, ট্রাভেলার/টুরিস্টের অতিরিক্ত চাপে রাতারগুল এখন স্ট্রক করে প্যারালাইজড রোগীর মত অাসিইউ ভর্তি হয়ে আছে।

আমাদের দেশ আমরাই ঘুরে বেড়াবো। তবে দুইটা-তিনটা জায়গাতেই সবাই এক সাথে কেন? আপনার পরিচিত কেউ যখন বান্দরবান যাবে, আপনি একটু তেঁতুলিয়া ঘুরে আসেন। পরের বার কেউ সিলেট গেলে আপনি একটু সাতক্ষীরা যান। রাতারগুল, সাজেক, ডিম পাহাড়, হামহাম, বিছানাকান্দি, বগা লেকের মধ্যেই কেন আমরা সীমাবদ্ধ।

ঘুরতে বের হবার আগে দেখার মত চোখ দরকার। ঐ চোখটা থাকলে দেখবেন, এই ছোট্ট দেশটায় ঘুরে দেখার জায়গার শেষ নাই। কাধে ক্যামেরা নিয়ে সেলফি তুলে একদিনে হামহাম, লাউয়াছড়া, বিছনাকান্দি। দুই দিনে সাইকেলে ক্রস কান্ট্রি এসব হেডম গিরি কইরা, ছাগলামি দেখায়া লাভ নাই।

ঘুরতে বেড়িয়ে ঝরনার পাশে বসে যদি ঝরনার শব্দটাই না শুণবেন, ঝরনায় গা এলিয়ে শান্তিতে দুদন্ড দাড়িয়েই না থাকবেন, কারবাড়ির ঘরে দুই-এক রাত না কাটাবেন, গাধুলি-সূর্যাস্থ বেলায় পাহাড়ের সৌন্দর্য দেখার সময়ই না থাকবে, তাইলে ঘুরতে বের হইয়া লাভ নাই বস জী-বাংলা দেখেন।

জানেন তো, জীবন মানেই জী বাংলা....

-Himu Central Jail


Sunday, May 31, 2015

দ্বিতীয়বার সাজেক ভ্রমন সংক্রান্ত কিছু টিপস্

দ্বিতীয়বার সাজেক এবং খাগড়াছড়ি ভ্রমন সংক্রান্ত কিছু টিপস্ এবং ব্যক্তিগত কিছু অভিমত

সাজেক ইউনিয়ন (ইংরেজি: Sajek Union), বাঘাইছড়ি উপজিলার রাঙামাটি জিলায় যার আয়তন: ৪৩,৭৭৬ একর (বর্গ কিলোমিটার)। 


খাগড়াছড়ির দিঘীনালা থেকে মারিশ্যা রাস্তার উপর দিয়ে কাচালাং পার হয়ে মাচালাং হয়ে রুইলুই পাড়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ভ্যালীতে আসতে হবে। সাজেকে কি আছে যা নিয়ে এত হাউ কাউ? সাজেকের পাহাড় চূঁড়া থেকে মিজোরামের লুসাই পাহাড়ের অদ্ভুত দৃশ্য দেখে সকল ক্লান্তি ও কষ্ট নিমিষেই মিলিয়ে যায়।


. এসি বাস খাগড়াছড়ি যেতে চাইলে বেশ আগে থেকেই যাওয়া-আসা টিকেট কেটে রাখুন। কারন এসি বাস মাত্র একটাইসেইন্টমার্টিন সার্ভিস এর মাত্র একটি করে বাস প্রতিদিন রাতে যাওয়া-আসা করে৷ এছাড়া আরো আছে শ্যামলী/ইকোনো/সোদিয়া/স্টার লাইন (নন এসি)।

. নিজেদের গাড়ি নিয়েও যাওয়া যায়গ্যাস এর গাড়ি না নেওয়া ভাল৷ কারন গ্যাস চালিত গাড়ি তে উঁচু ঢাল উঠতে বেশ কষ্ট হয়তাছাড়া ওদিকে গ্যাস নাইতেল চালিত গাড়ি তে বেশ আরামেই খাগড়াছড়ি পর্যন্ত যাওয়া যায়তবে হুইল ছাড়া সাজেক যাওয়া কষ্টকরতবে গাড়ি তে এসি না চালিয়ে আর বিরতি দিয়ে দিয়ে গেলে যাওয়া যাবে৷ অনেকেই গেছে, যাচ্ছে। সো প্রব্লেম হবে না।

. চান্দের গাড়ি তে সাজেক যাওয়াটা নিরাপদতবে ছাদে বসলে সাবধান থাকতে হবে। আর শরীর বেশ ব্যাথা হয়ভাড়া ৫০০০-৭০০০ টাকা নিবেখাগড়াছড়ি এর শাপলা চত্বর থেকেই অনেক চান্দের গাড়ি পাবেন



. সাজেক তেমন কিছুই নাইশুধু যাওয়ার রাস্তাটা জটিল সুন্দর, খাড়া পাকা রাস্তাসাজেকের রুন্ময় রিসোর্ট টা দেখতে ভাল, তবে আহামরি কিছু নয়থাকার ভাড়া অত্যাধিক এবং থেকে আর কিছু দেখার নাই, সাজেক রিসোর্ট তো আরো ব্যয়বহুল, তবে সেনাবিহিনী তে কেউ অফিসার লেভেল এর থাকলে ছাড় পাওয়া যায়এছাড়া আলো রিসোর্ট এবং রুইলুই পাড়া ক্লাব হাউস থাকা যায়পাহাড়িদের বাসায় থাকলে ২৫০ টাকা প্রতিজনের খরচ আসবে। 

FOR BOOKING PLEASE VISIT: REGIONOFFICERS’ CLUB KHAGRACHARI


. রুইলুই পাড়া আর কংলক পাড়াতে তেমন কিছুই নাই দুটো আদিবাসি পাড়া শুধু মাত্রআগে অনেক কিছু ছিল, এখন নাই। যারা বান্দরবান এর ভেতরে বিভিন্ন জায়গায় গেছেন তাদের কাছে এগুলা ডাল-ভাতখাওয়া দাওয়ার ব্যাপারে আসি, পানির সমস্যা আপাতত দূর হয়েছে, ভাত ডাল (১৫০ টাকা) মুরগী (২৫০ টাকা) গরু (৩০০টাকা) খেতে পারবেন রক প্রশান্তি রেস্টুরেন্টে।



. সাজেক এর চেয়ে নিলগিরি (যা বান্দরবনের সবচেয়ে ফালতু জায়গা), নিলাচল  অনেক সুন্দর। 


. সাজেক থেকে ফেরার পথে বাঘাইহাটে নেমে ১৫ মিনিট হেটে ১০ নং হাজাছড়া ঝর্না দেখে আসতে পারেনএটা বেশ সুন্দর


. খাগড়াছড়ি শহর থেকে ১০কিলো দূরে আলুটিলা গুহা টা চরমভাল লাগবে নিশ্চিৎ


. রিসাং ঝর্না আর অপু ঝর্না দুটোই মুটামুটি ভালতবে ছোট খাট ঝর্নাদেখে ভালোই লাগবে। 


১০.মং রাজার বাড়ি পুরাই ভুয়াতবে হার্টিকালচার পার্ক টা মুটামুটি সুন্দর। 

১১নিউজিল্যান্ড যে জায়গা টাকে বলে ওটাও ফালতুকিছুই নাই। 

১২সবচেয়ে ফালতু সিস্টেম রেস্তোরার খাবার, এটা ওখানে বেশ নাম করা এবং ফেসবুকে বেশ কিছু রিভিউ পড়ে খেতে গেসিলাম, জঘন্য খাবার, সব পাহাড়ি রান্না, বাঁশ রান্নাটাও অতি জঘন্য, সবকিছুতে শুটকি দেয়আর মাংসের দাম ৩০০ টাকা প্লেট!!! এর চেয়ে শাপলা চত্বর এর মনটানা / রাজধানী হোটেল অনেক ভাল।

১৩. খাগড়াছড়িতে থাকার জন্য সবচেয়ে ভাল জায়গা হচ্ছে গিড়ি থাবার, এটা ক্যান্টনমেন্ট এর ভিতরে আর্মিদের আন্ডারেরেফারেন্স নিয়ে যেতে হয়খুবই চমৎকার জায়গা ছাড়া পর্যটন হোটেলেও থাকতে পারেন

পরিশেষে বলতে পারি,যারা বান্দরবান এর আমিয়াখুম, সাত ভাই খুম, সেন্ডা ভো, রিজুক, কেওক্রাডাং রেমাক্রি, বগালেক, জাদিপাই, নাফাখুম, নিলগিরি, নিলাচল ইত্যাদি জায়গায় গেছেন, তাদের কাছে সাজেক ভাল নাও লাগতে পারেএই সবই আমার ব্যক্তিগত অভিমত৷ তাই নিজেরা গিয়ে দেখেনগিয়ে, ঠেকে ঠেকে তারপর শেখেন


কিছু মতামত দিয়েছেন- নবীন মজুমদার। 

কিন্তু আমার কাছে প্রথমবারের সাজেক যাওয়া আসা, থাকা, খাওয়া, মজা করা, সবার ভালো কো-অপারেশন জাস্ট ওয়াও ছিল। পোস্টটা হল যারা দ্বিতীয়বার সাজেক যাবার প্ল্যান করছেন তাদের জন্যে। 


Here are some Sajek's Resorts/ Cottage owner mobile number! Hope it will help



সাজেক নিয়ে  Hello Tech এর উদ্যোগে একটি এন্ড্রয়েড এপ্স বানানো হয়েছে, চাইলে ডাউনলোড করতে পারেন নিচের লিঙ্ক থেকে। 

এপ্স ডাউনলোড লিঙ্কঃ Sajek Tour Guide (সাজেক গাইড)


সাজেক সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে এপ্লিকেশনটিতে।
  • কিভাবে যেতে হয়
  • কোন যাতায়াতের ভাড়া কেমন
  • সর্বমোট বাজেট কেমন লাগতে পারে
  • কোথায় থাকার ব্যবস্থা আছে
  • পাহাড়ি মাচায় থাকতে হলে কি করতে হবে
  • ট্যুর গাইডের জন্য
  • রিসোর্ট বুকিং এর জন্য কার সাথে যোগাযোগ করতে হবে –এই তথ্য গুলো আছে এপ্লিকেশনটিতে।


সাজেক নিয়ে আমার আগের ব্লগ দেখতে পারেন-

এছাড়াও খাগড়াছড়ি নিয়ে ব্লগ দেখে নিতে পারেন-

-খাগড়াছড়ি ভ্রমণ
-আলুটিলাগুহা, খাগড়াছড়ি



So সাজেক এখন আর স্বপ্ন নয়!