Showing posts with label Bangladsh. Show all posts
Showing posts with label Bangladsh. Show all posts

Saturday, April 4, 2015

বান্দরবনের ১১টি রুট প্ল্যান



আমি প্রথম বান্দরবন যাই ২০০৭ এ। তেমন কিছুই জানতাম না। Facebook ছিল না, ToB ও ছিল না। প্রথমবার এসে মেঘলা, নিলাচল/ টাইগার হিল, স্বর্ণ মন্দির, শৈলপ্রপাত, চিম্বুক দেখে ওয়াওওয়াও করতে থাকি। এগুলো সবই মুলত শহরেরআশেপাশে। সেবার ওইগুলো দেখেই পেটভরা গল্প নিয়ে ঘরেফিরি।

২য় বার এসে কেক্রাডং “জয়” করে বিজয়ী বেশে ঘরে ফিরি, এরপর বেশ কয়েকবার বার বান্দরবন গেছি, অনেক কিছুই দেখেছি। তবে আরও অনেককিছু এখনো দেখার বাকি রয়ে গেছে। তবে বান্দরবন এর আসল ঐশ্বর্য দেখতে হলে আপনাকে আরও একটু ভিতরে ঢুকতেহবে। ২/৩ দিন পাহাড়ে হাঁটাহাঁটিকরতে হবে। আমি এখন সেই পথের কথা বলব।

প্রথম বার বান্দরবন ভ্রমনের Tour Tips

যারা বান্দরবান যেতে চান তাদের জন্য কিছু জরুরী ফোন নাম্বার-
-চান্দের গাড়ীঃ জিয়া ড্রাইভারঃ ০১৮১২৫৭২৬৯১ ( ৪/৫ হাজার টাকা লাগে সারাদিন )।
-হোটেল সাঙ্গুঃ ০১৫৫৬৫২৯৫৮৭ (৫০০ থেকে ১০০০ টাকা প্রতি রাত।দরাদরি করে নিবেন। হোটেলের মান খুব ভালো)।
-হোটেল নিলগিরিঃ ০১৫৫৮৪২১৩১৯ ( ৩০০ থেকে ৫০০ টাকা প্রতি রাত, হোটেলের মান মোটামোটি, ভাই ব্রাদার মিলে থাকতে পারবেন আর কি!)
-যদি ৫০-৬০ জন গ্রুপ হয়ে যান তাহলে খাবার এর ব্যপারে যোগাযোগ করতে পারেন রুপসি বাংলা রেস্তোরায় ; ০১৮৪৯৮৮১৫৪০ (খাবারের মান ভালো)

এছাড়া আমার আরো কিছু ট্রাভেল ব্লগ/লগ দেখতে পারেন-

এখানে পাবেন কেওক্রাডাং কিভাবে যাবেন, আসবেন, খাবেন, থাকবেন নিয়ে বিস্তারিত আলাপ-সালাপ! সাথে থাকবে কিভাবে সাকা হফাং যাবেন সেই প্ল্যান। আশা করি ভালো লাগবে। 

আর এখানে পাবেন নাফাখুম-অমিয়াখুম-সাত ভাই খুম ভায়া তিন্দু-রেমাক্রি হয়ে কিভাবে ঢাকা আসবেন। এর মাঝে কিভাবে থাকবেন, খাবেন, যাবেন এই নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ারিং।  

চলে আসি এবার মূল পর্বে- 

বি.দ্র. এই ব্লগে কোন ছবি দিলাম না, কারন ছবি দিলে পড়ার উপর মনযোগ থাকবে না! 

ট্যুর প্লান-১

দিন-১-ঢাকা-বান্দরবান-রুমা-বগালেক
দিন-২-বগালেক-দার্জিলিংপাড়া-কেওক্রাডং-পাসিংপাড়া-জাদিপাইপাড়ার পাস দিয়ে-ক্যাপিটাল পিক - বাকলাই
দিন-৩-বাকলাই-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া-নয়াচরণপাড়া
দিন-৪-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া
দিন-৫-সাজাইপাড়া-সাতভাইখুম (ঝর্না)-আমিয়াখুম-নাইক্ষামুখ-সাজাইপাড়া
দিন-৬-সাজাইপাড়া-জিন্নাহপাড়া-নাফাখুম-রেমাক্রি
দিন-৭-রেমাক্রি-বারপাথর(বড়পাথর)-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা ।

ট্যুর প্লান-২

দিন-১-ঢাকা-বান্দরবান-রুমা-বগালেক
দিন-২-বগালেক-দার্জিলিংপাড়া-কেওক্রাডং-পাসিংপাড়া-জাদিপাইপাড়ার পাস দিয়ে-ক্যাপিটাল পিক - বাকলাই
দিন-৩-বাকলাই-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া-নয়াচরণপাড়া
দিন-৪-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-নয়াচরনপাড়া
দিন-৫-নয়াচরনপাড়া-থানদুইপাড়া-সিমত্লাপিপাড়া-বোডিংপাড়া
দিন-৬-বোডিংপাড়া-থানচি-বান্দরবান-ঢাকা

ট্যুর প্লান-৩

দিন-১-ঢাকা-বান্দরবান-থানচি-বোডিংপাড়া
দিন-২-বোডিংপাড়া-তাজিনডং-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া
দিন-৩-থানদুইপাড়া-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-নয়াচরনপাড়া
দিন-৪-নয়াচরনপাড়া-থানদুইপাড়া-সিমত্লাপিপাড়া-বোডিংপাড়া
দিন-৫-বোডিংপাড়া-থানচি-বান্দরবান-ঢাকা

ট্যুর প্লান -৪

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -মংপ্রোপাড়া
দিন-২ মংপ্রোপাড়া- বড়তলী পাড়া- রাইক্ষাংপাড়া
দিন-৩ রাইক্ষাং ঝর্না-রুমানাপাড়া / সুংসাংপাড়া-
দিন-৪ সুংসাংপাড়া - জাদিপাই
দিন-৫ জাদিপাই- রুমা
দিন-৬ রুমা-রিজুক-বান্দরান-ঢাকা

ট্যুর প্লান -৫

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক রাতে ট্রেকিং করে দার্জিলিং বা পাসিংপাড়া
দিন-২ দাজিলিংপাড়া/ পাসিংথেকে থেকে সুংসাং হযে রুমানাপাড়া
দিন-৩ রুমানাপাড়া থেকে রাইক্ষাং
দিন-৪ রাইক্ষাংঝর্না থেকে এনেংপাড়া
দিন-৫ এনেংপাড়া থেকে বগামুখপাড়া
দিন-৬ বগামুখপাড়া-রুমা-রিজুক-বান্দরান-ঢাকা

ট্যুর প্লান -৬

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক রাতে ট্রেকিং করে দার্জিলিং
দিন-২ দাজিলিংপাড়া - সাইকতপাড়া
দিন-৩ সাইকতপাড়া থেকে রাইক্ষাং
দিন-৪ রাইক্ষাংঝর্না থেকে এনেংপাড়া
দিন-৫ এনেংপাড়া থেকে বগামুখপাড়া
দিন-৬ বগামুখপাড়া-রুমা-রিজুক-বান্দরান-ঢাকা

ট্যুর প্লান -৭

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক রাতে ট্রেকিং করে দার্জিলিং
দিন-২ দাজিলিংপাড়া - সাইকতপাড়া
দিন-৩ সাইকতপাড়া থেকে রাইক্ষাং
দিন-৪ রাইক্ষাংঝর্না থেকে মংপ্রোপাড়া
দিন-৫ মংপ্রোপাড়া- রুমা
দিন-৬ রুমা-রিজুক-বান্দরান-ঢাকা

ট্যুর প্লান -৮

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - থানচি- হেডম্যানপাড়া
দিন-২ হেডম্যান - তাজিংডং -বাকলাই-
দিন-৩ বাকলাই- জাদিপাই
দিন-৪ জাদিপাই-বগালেক
দিন-৫ বগালেক-রুমা -বান্দরবান ঢাকা

ট্যুর প্লান -৯

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক
দিন-২ বগালেক-দাজিলিং-কেওক্রাডং-বাকলাই
দিন-৩ বাকলাই-তাজিনডং-হেডম্যানপাড়া
দিন-৪ হেডম্যান-থানচি-টিন্ডু
দিন-৫ টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা

ট্যুর প্লান - ১০

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক
দিন-২ বগালেক-দাজিলিং-কেওক্রাডং-বাকলাই
দিন-৩ বাকলাই-তাজিনডং-থানদুইপাড়া-নয়াচরন
দিন-৪ নয়াচরন-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া
দিন-৫ সাজাইপাড়া-আমিয়াখুম-সাতভাইখুম-সাজাইপাড়া
দিন-৬ সাজাইপাড়া-জিন্নাপাড়া-নাফাখুম-রেমাক্রি
দিন-৭ রেমাক্রি-বারপাথর-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা

ট্যুর প্লান - ১১

রাতের বাসে ঢাকা বান্দরবান
দিন-১ বান্দরবান - রুমা -বগালেক
দিন-২ বগালেক-দাজিলিং-কেওক্রাডং-সুংসাংপাড়া
দিন-৩ সুংসাংপাড়া-বাকলাই
দিন-৪ বাকলাই-তাজিনডং-থানদুইপাড়া-নয়াচরন
দিন-৫ নয়াচরন-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া
দিন-৬ সাজাইপাড়া-আমিয়াখুম-সাতভাইখুম-সাজাইপাড়া দিন-৭ সাজাইপাড়া-জিন্নাপাড়া-নাফাখুম-রেমাক্রি
দিন-৮ রেমাক্রি-বারপাথর-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা


Post Credit:  Master Travelers

বিস্কুট/ চিপস/ চানাচুর ইত্যাদির প্যাকেট বা প্লাস্টিকের বোতল, অপচনশিল বস্তু ফেলবেন না যেখানে সেখানে। যেসব পাড়ায় ডাস্টবিন আছে সেখানে ফেলুন। না পারলেপুড়িয়ে ফেলুন।



Tuesday, July 16, 2013

বাকলাই ফলস, বান্দারবান

Waterfall Name: Baklai Waterfall
Latitude: N21 52 05.8
Longitude: E92 31 04.2
আমার নিজের যাবার ইচ্ছে নাই এখানে, কিন্তু কেউ যদি যেতে চায় বিস্তারিত দিয়ে দিলাম, দেখে নিন-বাকলাই ফলস, বান্দারবান
ফলসটা এত উপর থেকে পরে যে গাইড আর স্থানীয়রা বলে পানি নাকি সব নামতে নামতে হারিয়ে যায়। জাদিপাই থেকে আরো ৮/৯ ঘন্টার হাটার রাস্তা। বিকল্প রুট দিয়ে দিলাম। দেখে নিন।


Baklai waterfall is situated near (1.4 kilometer Arial , bearing 170˚ true) of Baklai Para, Mouza- Naiting , PS- Thanchi , District – Bandarban. Basically the Baklai Para Have been named after the waterfall.
The height of the Baklai Waterfalls is approximately 370 feet, from the first drop to cascades. So the height could be increased if the cascade also include with the height.
কিভাবে যাবেন?
ঢাকা থেকে বান্দারবান সরাসরি বাসে যাওয়া যাবে- হানিফ, শ্যামলি, এস. আলম
চট্রগ্রাম থেকে যেতে চাইলে বদ্দারহাট টারমিনাল থেকে পুরবী, পুরবানীতে যেতে পারেন।

ঢাকা থেকে সরাসরি বান্দরবান রেল যোগাযোগ ব্যবস্থা নেই। ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম তারপর সেখান থেকে পূরবী বা পূবার্নী বাসযোগ সরাসরি বান্দরবান যাওয়া যায়।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনসমূহ:
-মহানগর প্রভাতী
-তূর্ণা নিশীথা

ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান; অথবা ডাইরেক্ট বান্দরবান যাওয়া যায়।
রুটঃ
১. বান্দারবান-চান্দের গাড়িতে/৪ হুইল জিপে করে থানছি আসতে হবে লাগবে ৩২০০+ টাকা
২. লাগবে ৪.৩০-৫.০০ ঘন্টা
৩. থানছি থেকে ট্রেক্কিং শুরু করতে হবে
কই থাকবেন?
১. বান্দারবানে হোটেল ২০০-২৫০ টাকা পার পার্সন
২. থানছি তে থানা রেস্ট হাউজ আছে ৭০-৮০ টাকা পার পার্সন

বান্দরবন সিটিতে কোথায় থাকবেন তার হোটেল লিস্টি দিয়ে দিলাম কিছু-
হোটেল ফোর স্টার : (বান্দরবান সদর)
সিঙ্গেল ৩০০ টাকা, ডাবল- ৬০০, ট্রিপল ৯০০ টাকা, এসি ডাবল- ১২০০ টাকা।, এসি ট্রিপল ১৫০০ টাকা।
Phone: 0361-63566, 0361-62466, 01813278731, 01553421089

হোটেল থ্রী স্টার : এটি বান্দরবান বাস স্টপের পাশে অবস্থিত। নীলগিরির গাড়ী এই হোটেলের সামনে থেকে ছাড়া হয়। এটি ৮/১০ জন থাকতে পারে ৪ বেডের এমন একটি ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট-২৫০০ টাকা, এসি-৩০০০ টাকা। বুকিং ফোন: থ্রী স্টার এবং ফোর ষ্টার হোটেল মালিক একজন, মানিক চৌধুরী-০১৫৫৩৪২১০৮৯।
হোটেল প্লাজা বান্দরবান: (সদর) Hotel Plaza Bandarban
Single 400tk, Double 850tk, AC 1200tk.
Booking Phone: 0361-63252

হোটেল গ্রিন হিলঃ (বান্দরবান সদর) Hotel Green Hill
Single 200tk, Double 350tk, Triple 500tk
Phone: 0361-62514, Cell: 01820400877

হোটেল হিল বার্ড (বান্দরবান সদর) Hotel Hill Bird
Single 250tk, Double 400tk, Triple 550tk
Phone: 0361-62441, Cell: 01823346382

হোটেল পূরবী (বান্দরবান সদর) Hotel Purobi
AC Deluxe 1400tk, AC Room 1200tk, General Single 259tk,
General Double 460tk, General Triple 600tk, General Couple 400tk
Phone: 0361-62531, Cell: 0155 6742434


অথবা On other place you have to manage your place at the tribal villages. Pay around 50- 60 taka per person.

At Baklai try to stay at any “Joom Ghar” opposite to Waterfall to get better view and excitement. As it takes lot of time to trek to the top to bottom of the Waterfall, stay at “Joom Ghar” will help you to manage time.





Tuesday, March 19, 2013

বিনা ভিসা / On Arrival ভিসায় ভ্র্রমন করা যাবে যে দেশে


একটা সময় ছিল যখন ঈদের ছুটি মানেই আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানো বা ঘোরাঘুরি। যুগ পাল্টেছে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ঈদের ছুটি কাটাতে যাচ্ছে এদেশের মানুষ। এ তালিকায় রয়েছে সেসব দেশের নাম ও দরকারী তথ্য যেখানে বিনা ভিসা বা অন অ্যারাইভেলে যাওয়া যায়। 


ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:

• এশিয়া মাহাদেশের মধ্যে ভুটান (যত দিন ইচ্ছা)
•
শ্রীলংকা (৩০ দিন) আফ্রিকা মহাদেশের মধ্যে কেনিয়া (৩ মাস)
•
মালাউই (৯০ দিন)
•
সেশেল (১ মাস)


• আমেরিকা মাহাদেশের মধ্যে ডোমিনিকা (২১ দিন)
•
হাইতি (৩ মাস)
•
গ্রানাডা (৩ মাস)
•
সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস)
•
সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
•
টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
•
মন্টসের্রাট (৩ মাস)
•
ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)


• ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস)
•
কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
•
নাউরু (৩০ দিন)
•
পালাউ (৩০ দিন)
•
সামোয়া (৬০ দিন)
•
টুভালু (১ মাস)
•
নুউ (৩০ দিন)
•
ভানুয়াটু (৩০ দিন)
•
মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।


এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (On Arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:

 

• এশিয়ার মধ্যে আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
• জর্জিয়া (৩ মাস)
• 
লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
• 
মালদ্বীপ(৩০ দিন)
• 
মাকাউ (৩০ দিন)
• 
নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
• 
সিরিয়া (১৫ দিন)
• 
পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)




• আফ্রিকা মহাদেশের মধ্যে বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)
•
মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
•
মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
•
টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
•
উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।

Thanks to Momin Shagor. Travel In Bangladesh.